ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়া-আসার সময় বিমানবন্দরে থাকবেন মাত্র ৪ জন

ads

প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত কর্মকর্তার সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে মাত্র চারজন উচ্চপদস্থ কর্মকর্তা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। আগে এই সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।


চিঠিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরকালে বিমানবন্দরে উপস্থিত থাকবেন— মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।


এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার বিদেশযাত্রা ও প্রত্যাবর্তন উপলক্ষে বিস্তৃত রাষ্ট্রাচার সংক্রান্ত নির্দেশনা জারি করেছিল। সেই নির্দেশনায় উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্য, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত উপদেষ্টা, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতির কথা উল্লেখ ছিল।


সর্বশেষ সিদ্ধান্তে পূর্বের সেই নির্দেশনা বাতিল করা হয়েছে এবং প্রটোকলকে সীমিত আকারে পুনর্নির্ধারণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page